১৩ জানুয়ারি ১৯৭৩
অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন পরবর্তী জনসভায় সকল রাজনৈতিক দলকে সহিষ্ণুতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যারা দেশের স্বার্থ বিরোধী কাজ করবেন জনগন তাদের ক্ষমা করবে না। তিনি বলেন বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।
