জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী। প্রতিটি ক্ষনে তাঁর মাথায় ঝুলছে মৃত্যুর পরওয়ানা। এদিকে তাজউদ্দীন আহমদ উত্তাল যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে চলেছেন বিরামহীন। একদিকে পাকিস্তানি সামরিক জান্তার বর্বর আক্রমণ; অন্যদিকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী হয়ে দিশেহারা তাজউদ্দীন আহমদ! এমনি এক বিভীষিকাময় সময়ে তাজউদ্দীন আহমদকে বলা হলো- বঙ্গবন্ধু কে চাও নাকি স্বাধীনতা?শান্ত-ক্লান্ত তাজউদ্দীন সেদিন গর্জে ওঠে জবাব দিয়েছিলেন- দুটোই চাই। তাজউদ্দীন আহমদের জীবনের সেরা সময় ছিলো জীবিত বঙ্গবন্ধুকে বাংলার মানুষের বুকে ফিরিয়ে দেওয়া।




